ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উ‌লিপু‌রে জামায়াতের প্রার্থীর কাগজ জামা দিতে পারায় মনোনয়ন অবৈধ ঘোষণা

উ‌লিপু‌রে জামায়াতের প্রার্থীর কাগজ জামা দিতে পারায় মনোনয়ন অবৈধ ঘোষণা


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৪ জানুয়ারী ২০২৬


উ‌লিপু‌রে জামায়াতের প্রার্থীর কাগজ জামা দিতে পারায় মনোনয়ন অবৈধ ঘোষণা

কু‌ড়িগ্রা‌ম: ব‌র্ধিত সম‌য়ে পরও জামায়াতের প্রার্থী প্রয়োজনীয় কাগজ দেখা‌তে না পারায় কুড়িগ্রাম-৩ আসনে (উলিপুর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাহবুবুল আলমের মনোনয়নপত্র অ‌বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন কুড়িগ্রাম জেলা রিটা‌র্নিং অ‌ফি‌সের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সি‌দ্দিক।

এরআগে শুক্রবার (২ জানুয়া‌রি) কু‌ড়িগ্রাম-৩ (উলিপুর) আস‌নের জামায়াত প্রার্থী মাহবুবুল আল‌মের দ্বৈত নাগরিকত্ব থাকায় যাচাই বাছাইয়ে তার ম‌নোনয়নপত্র স্থগিত করা হয়। প‌রে আজ রোববার (৪ জানুয়া‌রি) সময় বে‌ধে দি‌লেও যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করলেও তার আবেদন বা‌তি‌লের কো‌নো দা‌লি‌লিকপত্র জমা দি‌তে না পারায় তার ম‌নোনয়নপত্র বা‌তিল করা হয়।

এদি‌কে জামায়া‌ত প্রার্থীর ম‌নোনয়নপত্র বা‌তিল হওয়ায় জেলা প্রশাস‌কের হলরু‌মে উত্তপ্ত প‌রি‌স্থি‌তির সৃ‌ষ্টি হয়। প‌রে ম‌নোনয়নপত্র বা‌তি‌লের খবর পে‌য়ে জেলা প্রশাস‌কের কার্যাল‌য়ের সাম‌নে প্রায় দুই থে‌কে আড়াইশ জামায়া‌তের কর্মী সমর্থক‌রা বি‌ক্ষোভ ক‌রেন।

কুড়িগ্রাম-৩ আসনে (উলিপুর) জামায়াতের প্রার্থী মাহবুবুল আলম সাংবা‌দিক‌দের ব‌লেন, জেলা প্রশাসক আজ (রোববার) দুপুর দুইটার দি‌কে কাগজপত্র নি‌য়ে ডাক‌ছি‌লেন। আমা‌দের‌কে কাগজপত্র সরবরাহ করার সু‌যোগ না দি‌য়েই উনি (ডি‌সি) ওনার মনগড়াভা‌বে ম‌নোনয়নপত্র বা‌তিল ব‌লে ঘোষণা।

জামায়াত প্রার্থীর দা‌বি, উনি চা‌পে প‌ড়ে বা কা‌রো এজেন্ডা বাস্তবায়‌নে এ সিদ্ধান্ত নি‌য়ে‌ছেন।

ত‌বে এ বিষ‌য়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের স‌ঙ্গে সরকা‌রি মোবাইল ফো‌নে যোগা‌যোগ করা হ‌লে তা‌কে পাওয়া যায়‌নি।

কুড়িগ্রাম জেলা রিটা‌র্নিং অ‌ফি‌সের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সি‌দ্দিক ব‌লেন, উনি যে ম‌নোনয়নপত্র দা‌খিল ক‌রে‌ছেন সেখা‌নে অসংগ‌তি থাকায় তার ম‌নোনয়ন অ‌বৈধ ঘোষণা ক‌রা হ‌য়ে‌ছে। ত‌বে আপিল করার সু‌যোগ র‌য়ে‌ছে, উনি চাইলে আপিল কর‌তে পার‌বেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫১:০১   ১৬৫ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ