ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » চলনবিলাঞ্চলে দেখা নেই সূর্যের,কনকনে ঠান্ডায় স্থবির জনজীবন

চলনবিলাঞ্চলে দেখা নেই সূর্যের,কনকনে ঠান্ডায় স্থবির জনজীবন


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারী ২০২৬


 চলনবিলাঞ্চলে দেখা নেই সূর্যের,কনকনে ঠান্ডায় স্থবির জনজীবন

পাবনা: চাটমোহরসহ চলনবিল অঞ্চলে গত দুইদিন দেখা নেই সূর্যের। ঘন কুয়াশায় ঢাকা থাকছে প্রকৃতি। কনকনে ঠান্ডায় জনজীবন স্থবির হয়ে পড়েছে।
সোমবার (৫ জানুয়ারি) এ অঞ্চলে তাপমাত্রা নামে ৯.৬ ডিগ্রী সেলসিয়াসে। উত্তরের হিমেল বাতাস যেন শরীরে তীক্ষè ফলার মতো বিঁধছে। বইছে মৃদ শৈত্যপ্রবাহ। প্রয়োজন ছাড়া কেই বাইরে বের হচ্ছেনা। রাস্তাঘাটে কমে গেছে মানুষজন। সন্ধ্যার পরই সড়কগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। চরম বিপাকে পড়েছেন শ্রমজীবি মানুষ।
কনকনে ঠান্ডা আর শৈত্যপ্রবাহের কারণে কৃষিশ্রমিক মাঠে যাচ্ছেনা। বন্ধ হয়ে গেছে তাদের রোজগার। শীত থেকে বাঁচতে নি¤œ আয়ের মানুষ ভিড় করছেন পুরাতন গরম কাপড়ের দোকানে। অনেকে আগুণ জ¦ালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। ছিন্নমূল ও প্রান্তিক মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। পৌষের কনকনে শীতের দাপটে সবকিছু স্থবির হয়ে পড়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৬:৩০   ৪২ বার পঠিত  |