ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে পুষড়া আদিবাসী উৎসব

চাটমোহরে পুষড়া আদিবাসী উৎসব


শামীম হাসান মিলন,চাটমোহর (পাবনা )
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারী ২০২৬


 চাটমোহরে পুষড়া আদিবাসী উৎসব

পাবনা: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনার চাটমোহরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পল্লীতে দিনব্যাপী পুষড়া আদিবাসী উৎসব হয়েছে। আলোচনাসভা, দলীয়-একক সঙ্গীত, দলীয়-একক নৃত্য ও আদিবাসীদের সাংস্কৃতিক কর্মকান্ড তুলে ধরা হয় এই উৎসবে।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার গুনাইগাছা কালিমাতা মন্দির চত্বরে এই উৎসবের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংগঠণ মানব মুক্তি সংস্থার (এমএমএস) নাগরিক সংগঠণের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প। উৎসবে অনুষ্ঠিত হয় আন্তঃকমিটি সমন্বয় সভা।

গুনাইগাছা ইউপি সদস্য মোঃ আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন ও গুনাইগাছা ইউপি সদস্য রবিউল করিম বাবু।

স্বাগত বক্তব্য দেন, মানব মুক্তি সংস্থার প্রজেক্ট ফোকাল মোঃ মোশারফ হোসেন। বক্তব্য দেন, আদিবাসী নেতা কর্ণ মুরারী, বিদ্যুৎ ভুঁইমালী, ভীমরাজ মাহাতো, বিউটি রানী, রিতা রানী, লক্ষণ দাস, সুকুমার মাহাতো, মিলন মন্ডল, রুপন মন্ডল প্রমুখ।

আদিবাসী নেতা কর্ণ মুরারী ও বিদ্যুৎ ভুঁইমালী, বলেন, ‘‘দিন দিন তো আদিবাসীদের সবকিছুই বলা যায় হারিয়ে যাচ্ছে। ধরে রাখার মতো পরিবেশ, পরিস্থিতি, অবস্থা কিছুই নেই আমাদের। তাইতো আমাদের কৃষ্টি কালচার হারিয়ে যেতে বসেছে। সরকারের কাছে দাবি, আমাদের সংস্কৃতি উৎসব ধরে রাখার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। ’’

মানব মুক্তি সংস্থা’র প্রকল্প কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, ‘‘নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় আদিবাসীদের জীবনমান উন্নয়ন এবং তাদের শিল্প সংস্কৃতি ধরে রাখতে আমরা কাজ করছি। পরিবারের আয়বৃদ্ধিমুলক প্রশিক্ষণ, যুব সমাজকে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১২:৩৭   ১৮৮ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ