ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় আদর্শ লাইব্রেরি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

পাইকগাছায় আদর্শ লাইব্রেরি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারী ২০২৬


পাইকগাছায় আদর্শ লাইব্রেরি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

খুলনা: পাইকগাছায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৫ জানুয়ারি সোমবার বিকালে উপজেলার হরিদাশকাটীতে আদর্শ লাইব্রেরির উদ্যোগে এলাকার দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
আলহাজ্ব ডাঃ মোঃ আবুবকর ফকিরের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা মুফতি আব্দুল হান্নান। উপস্থিত ছিলেন মাওলানা আতাউর রহমান,
অজয় সাধু, আমিনুল ইসলাম, আদর্শ লাইব্রেরির সভাপতি আলহাজ্ব মাষ্টার হাসান উজ্জ জামান, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,আদর্শ ফাউন্ডেশনের-সভাপতি শেখ মোমিন উদ্দিন, সাধারণ সম্পাদক-আলমুন হুসাইন,সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান,সহ-সভাপতি ইকবাল হোসেন বাবলু,বাকি বিল্লাহ, মাওলানা লুৎফুর রহমান, আব্দুল মান্নান মালী,হাবিবুল্লাহ গাজী, হাফেজ আবু সাঈদ,রুলামিন সরদার,আমান উল্লাহ, সাইফুল্লাহ ফকির, মিজানুর রহমান, তৈয়বুর রহমান।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:৪২   ৫০ বার পঠিত  |