ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » বেগম খালেদা জিয়ার লড়াই সংগ্রাম ও আত্মত্যাগ ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে: মনিরুল হাসান বাপ্পী

বেগম খালেদা জিয়ার লড়াই সংগ্রাম ও আত্মত্যাগ ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে: মনিরুল হাসান বাপ্পী


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারী ২০২৬


খালেদা জিয়ার লড়াই সংগ্রাম ও আত্মত্যাগ ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে: মনিরুল হাসান বাপ্পী
খুলনা -৬ আসন: বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পী বলেছেন বাংলাদেশের গনতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব, লড়াই সংগ্রাম ও আত্মত্যাগ ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুর পর জানাজায় কোটি মানুষের অংশ গ্রহণ প্রমাণ করেছে বেগম খালেদা জিয়া এদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। মনিরুল হাসান বাপ্পী বলেন জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশ আবার নতুন ভাবে গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে। ১২ ফেব্রুয়ারী নির্বাচনের মাধ্যমে যা পূর্ণতা পাবে।

তিনি বলেন নির্বাচন পরবর্তী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বেগম জিয়ার যোগ্য উত্তরসূরী তারেক রহমান মহা পরিকল্পনা প্রণয়ন করেছে। বিএনপির এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি কে ক্ষমতায় আনতে হবে। মনিরুল হাসান বাপ্পী আরো বলেন বিএনপি ক্ষমতায় আসলে নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষি কার্ড এবং স্বাস্থ্য কার্ড প্রদান করা সহ সকল মানুষ কে উন্নয়ন ও সেবার আওতায় আনা হবে। নির্বাচনী এলাকা পাইকগাছা কয়রা অবহেলিত থাকবে না।

বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা সহ সকল ক্ষেত্রে উন্নয়ন করা হবে। তিনি ৫ জানুয়ারি সোমবার বিকালে পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছা মাদ্রাসা মাঠে ১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। শামীম জোয়ার্দারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা কেএম আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, এডভোকেট একরামুল হক বিশ্বাস, আলহাজ্ব জিন্নাত আলী সানা, আলহাজ্ব আব্দুল মজিদ সানা, আলহাজ্ব এসএম রেজাউল করিম, আমিনুর সরদার, আনোয়ারুল কাদীর, আবুল বাশার বাচ্চু, হাবিবুর রহমান মোল্লা, যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, মোল্লা ইউনুস আলী, রাজিব নেওয়াজ, জিএম রুস্তম আলী, আনারুল ইসলাম, ওবায়দুল্লাহ সরদার, সোহেল গাজী, খানজাহান আলী গোলদার, মিনারুল ইসলাম মিন্টু, আব্দুর রহিম, হাফেজ আব্দুর রহিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান হেলালী। অনুষ্ঠান শেষে উপস্থিত হাজারো মানুষের মধ্যে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।
এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৫:২৯   ২০০ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ