ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » ১৫ মাস পর নিজস্ব ঠিকানায় ফিরল আড়াইহাজার থানা

১৫ মাস পর নিজস্ব ঠিকানায় ফিরল আড়াইহাজার থানা


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারী ২০২৬


১৫ মাস পর নিজস্ব ঠিকানায় ফিরল আড়াইহাজার থানা
নারায়ণগঞ্জ: আড়াইহাজার থানায় ভাংচুর-লুটপাট ও অগ্নিসংযোগের ভস্মীভুত হওয়া পনের মাস পর পুলিশ স্টেশনটি তার নিজস্ব ঠিকানায় স্থানান্তরিত হয়েছে। রোববার দুপুরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গনমাধ্যম কর্মীদের উপস্থিতিতে মিলাদ মাহফিলে মাধ্যমে আনুষ্ঠানিকভাবে থানার কার্যক্রম চালু হয়। এ ব্যপারে থানায় ব্রিফিং দেন আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম।
ওসি মোহাম¥দ আলাউদ্দিন বলেন, ২০২৪ সালে ৫ আগস্টে এই থানা সম্পুর্ণ ভস্মীভুত হয়েছে। তারপর বাংলাদেশ পুলিশ বাহিনী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় পাঁচই আগস্টের ধ্বংসস্তুপের পরে রোববার সকালে ঐতিহ্যবাহী আড়াইহাজার থানা কার্যক্রম চালু করা হয়েছে। পুরো উদ্দোমে আগের মতোই এই এলাকার আইনশৃঙ্খলা রক্ষার জন্য আমরা কাজ শুরু করেছি। এছাড়াও সকলের সহযোগিতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার জন্য আড়াইহাজার থানা পুলিশ তার নিজস্ব ঠিকানায় থেকে পেশাদারিত্বে সাথে কাজ করে যাচ্ছে।
ওসি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর পর ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে ২৫ থেকে ৩০ হাজার দুর্বৃত্ত আড়াইহাজার থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় হামলাকারীরা থানার অস্ত্র ও গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়।

হামলাকারীদের ভয়ে পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে থানা ছেড়ে পালিয়ে গেলে যে যেভাবে পেরেছে ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগ করে থানার বিপুল পরিমান অস্ত্র ও সম্পুর্ণ মালামাল লুট করে নিয়ে যায়। ওই সময় হামলাকারীদের তাণ্ডব হানাদার বাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে। থানা একেবারে সম্পুর্ণভাবে ধ্বংসস্তুপে পরিণত হওয়ায় পুলিশি কার্যক্রম পরিচালনা সম্পুর্ণভাবে অনুপযোগি হয়ে পড়ে।

ওই সময় থানার কার্যক্রম অস্থায়ীভাবে গোপালদী তদন্ত কেন্দ্রে স্থানান্তরিত হলেও স্থানটি আড়াইহাজারে একেবারে সীমান্ত এলাকায় হওয়ায় পরবর্তীতে ওই বছরের ২২ আগস্ট উপজেলা গণগন্থাগারে অস্থায়ীভাবে থানার কার্যক্রম শুরু করা হয়েছে। এর মধ্যে ভস্মীভ‚ত থানাটি পুরনো রূপে ফেরার জন্য ব্যাপক সংস্কার ও মেরামত কার্যক্রম শুরু করে সংশ্লিষ্ট প্রশাসন। এদিকে গণগ্রন্থাগারে থানায় কার্যক্রম পরিচালনা নিয়ে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংস্কৃতিপ্রেমীরা গণগন্থাগারটি কবি সাহিত্যিকদের অবাধ বিচররণের জন্য থানায় কার্যক্রম অন্যত্র সরিয়ে নেয়ার জন্য জোর দাবী জানায়। মেরামত শেষে অবশেষে থানাটি তার নিজস্ব ঠিকানায় স্থানান্তরিত হয়েছে।

বাংলাদেশ সময়: ০:০৯:২৮   ২৯ বার পঠিত  |