ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » হত্যার পর খালের চরে পুতে রাখা যুবকের লাশ উদ্ধার

হত্যার পর খালের চরে পুতে রাখা যুবকের লাশ উদ্ধার


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারী ২০২৬


হত্যার পর খালের চরে পুতে রাখা যুবকের লাশ উদ্ধারপটুয়াখালী: কলাপাড়ায় নিখোঁজের তিনদিন পর খালের চরে পুঁতে রাখা অবস্থায় ফেরদৌস মুন্সি (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার দুপুর একটার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালি গ্রামের সাপুড়িয়া খালের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত ফেরদৌস মুন্সি ওই গ্রামের রহমান মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) রাত নয়টায় নিজ বাড়ি থেকে অসুস্থ বাবাকে দেখে বের হওয়ার পরই নিখোঁজ হন ফেরদৌস। পরে পরিবারের লোকজন অনেক খোঁজা খুঁজি করেও তাঁর সন্ধান পায়নি।

আজ সকালে সাপুড়িয়া খালের চরে স্থানীয়রা নতুন মাটি কাটার দৃশ্য দেখতে পায়। পরে সন্দেহ হলে সেখান থেকে মাটি সরানোর পরই তাঁর লাশ দেখতে পায়।

এসময় লাইলনের রশি দিয়ে তাঁর গলায় ফাঁস দেয়া ছিলো এবং পরনে একটি শর্টপ্যান্ট ও একটি গেঞ্জি ছিলো।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সমীর সরকার জানান, মৃত ব্যক্তিকে গলায় লাইলনের রশি দ্বারা ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া তার বাম হাতের বুড়ো আঙুল কাটা রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:১৬:৩৪   ১৫৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ