ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে দুই বান্ধবীকে ধর্ষণ,নারী গ্রেফতার

বাউফলে দুই বান্ধবীকে ধর্ষণ,নারী গ্রেফতার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারী ২০২৬


বাউফলে দুই বান্ধবীকে ধর্ষণ,নারী গ্রেফতার

পটুয়াখালী: বাউফলে নবম শ্রেণিতে পড়ুয়া দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী এক কিশোরীর মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন। পরে ধর্ষণে সহায়তার অভিযোগে অভিযুক্তের মা মোসাঃ নুরজাহান বেগমকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার ১১ জানুয়ারি সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত অনিক (২০) পালাতক। অভিযুক্ত অনিক উপজেলার চন্দ্রপাড়া গ্রামের খলিলুর রহমান খোকনের ছেলে।
ভুক্তভোগীর পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার ৮ জানুয়ারি সকালে ওই দুই বান্ধবী মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। তারপর আর বাড়ি ফেরেনি। পরদিন শুক্রবার দুই তরুণীর পরিবার থানায় সাধারণ ডায়েরি করে।
পুলিশ ও ভুক্তভোগী দুই তরুণীর ভাষ্যমতে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্ত অনিক তার এক বান্ধবীকে বাসায় ডাকে। ওই বান্ধবী তার অন্য বান্ধবীকে নিয়ে অনিকের বাসায় যায়। পালাক্রমে দুই বান্ধবীকে ধর্ষণ করেন অনিক। একপর্যায়ে এক তরুণী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার দিনভর ওই দুই তরুণী অনিকের বাড়িতে অবস্থান করে। পরদিন শুক্রবার রাতে তারা বাড়ি ফিরে যায়।
তারা জানায়, ঘটনার সময় অভিযুক্ত অনিকের মা বাড়িতে থাকলেও কোনো প্রতিবাদ করেননি। উল্টো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেন। পুরো বিষয়টি জেনে শনিবার সন্ধ্যায় এক তরুণীর মা দুজনকে আসামি করে বাউফল থানায় ধর্ষণ মামলা করেন।
এ বিষয়ে বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, দুই কিশোরীর সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী এক কিশোরীর মা, এতে করে ধর্ষণকারী অনিকের মা নুরজাহান বেগমকে ধর্ষণে সহায়তা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

এন/ এন

বাংলাদেশ সময়: ০:২২:০৬   ১৩৩ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ