ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » রাজশাহীতে বিজিবির আভিযানে ২৮ বোতল মদ উদ্ধার

রাজশাহীতে বিজিবির আভিযানে ২৮ বোতল মদ উদ্ধার


রাজশাহী ব্যুরো
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারী ২০২৬


রাজশাহীতে বিজিবির আভিযানে ২৮ বোতল মদ উদ্ধার

রাজশাহী: ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ বিদিরপুর বিওপি’র আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, গোদাগাড়ী থানাধীন মাদ্রাসার মোড় এলাকার পদ্মা নদীর চর দিয়ে কিছু মাদক ব্যবসায়ী মাদক পাচার করবে।

উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্যে মাদ্রাসার মোড় এলাকার পদ্মা নদীর চরের নিকটস্থ আম বাগানে ওৎ পেতে থাকে।

দীর্ঘ সময় ওৎ পেতে থাকার পর দেখতে পায় যে, একজন মাদককারবারী রাতের ঘন কুয়াশার মধ্য দিয়ে একটি বস্তা মাথায় নিয়ে আম বাগানের দিকে আসছে। বিজিবি’র আভিযানিক দলের নিকট আসার পর বিজিবি কর্তৃক তাকে ধরার জন্য ধাওয়া করলে সে বস্তাটি ফেলে দৌড়ে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি কর্তৃক উক্ত বস্তা হতে *ভারতীয় মদ-২৮ বোতন (মালিকবিহীন)* জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরণের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে ।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:২৮:১২   ১৪৬ বার পঠিত  | ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ