ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারী ২০২৬


 লালমোহনে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভোলা: লালমোহন উপজেলায় সুপারি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মো. তামিম নামে ১০ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিশু তামিম একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালামুল্যাহ এলাকার মো. রফিকের ছেলে।
জানা গেছে, রোববার সকালে দাদার সঙ্গে চাল গুড়ি করতে স্থানীয় একটি রাইস মিলে যায় শিশু তামিম। সেখানে যাওয়ার পর রাইস মিল সংলগ্ন বাগানের একটি সুপারি গাছের সঙ্গে টানানো রশি নিয়ে খেলছিল সে। চাল গুড়ি করার পর তামিমের কোনো সাড়া-শব্দ না পেয়ে বাসায় চলে যান বৃদ্ধ দাদা। তবে কিছু সময় পর ওই বাগানে শিশু তামিমকে একটি সুপারি গাছের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন পাশের সড়ক দিয়ে যাওয়া এক অটোরিকশা চালক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় আপাতত অপমৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১২:৫৩:৪৩   ১৫৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ