ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কুয়াকাটায় গাঁজাসহ এক মাদক কারবারি আটক

কুয়াকাটায় গাঁজাসহ এক মাদক কারবারি আটক


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারী ২০২৬


 কুয়াকাটায় গাঁজাসহ এক মাদক কারবারি আটক

পটুয়াখালী: মহিপুর থানাধীন কুয়াকাটা সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পটুয়াখালী “খ” সার্কেল।
ডিএনসি সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে কুয়াকাটা সি-বিচ সংলগ্ন ফিস ফ্রাই মার্কেটের দক্ষিণ পাশে একটি ফাঁকা স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন মোঃ রাসেল হাওলাদার (৩০)কে তল্লাশি করে তার কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক রাসেল হাওলাদার নবীনপুর এলাকার বাসিন্দা। তার পিতা মোঃ ইউনুস হাওলাদার ও মাতা কুলসুম বেগম। তিনি কুয়াকাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
উদ্ধারকৃত মাদকের বিষয়ে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় অভিযুক্ত আসামিকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ডিএনসি পটুয়াখালী “খ” সার্কেলের পরিদর্শক মোঃ শাহিনুল কবীর আসামির বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন। এ সংক্রান্ত মোবাইল কোর্ট মামলার নম্বর ০৭/২৬। ডিএনসি সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

এন/ আর

বাংলাদেশ সময়: ১২:৫৮:৩৮   ১৪১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ