ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » পঞ্চগড়ে হত্যা মামলার ২ আসামী সিংগাইর থেকে গ্রেফতার

পঞ্চগড়ে হত্যা মামলার ২ আসামী সিংগাইর থেকে গ্রেফতার


জেলা প্রতিনিধি ,(মানিকগঞ্জ)
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারী ২০২৬


 পঞ্চগড়ে হত্যা মামলার ২ আসামী সিংগাইর থেকে গ্রেফতার
মানিকগঞ্জ: পঞ্চগড় জেলার সদর থানায় ২টি হত্যা মামলার আসামী মানিকগঞ্জের সিংগাইর থেকে গ্রেফতার করেছে র্যাব-৪। রবিবার(১১ জানুয়ারি) বিকেল পৌনে ৩ টার দিকে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের বিন্নাডাঙ্গী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন,পঞ্চগড় জেলার সদর থানার কায়েতপাড়া হফিজাবাদ গ্রামের মৃত.মোহাম্মদ আলীর ছেলে আব্দুর রশিদ(৩৫) ও একই এলাকার দর্জিপাড়া গ্রামের শাহিনুর ইসলাম(৪২)

র‌্যাব সূত্রে জানাযায়, গত বছরের ডিসেম্বর মাসে পঞ্চগড় জেলার সদর থানার হত্যা মামলার দু,জন আসামী গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে পালিয়ে থাকে। এরপর তথ্যপ্রযুক্তির মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে উপজেলার বিন্নাডাঙ্গী এলাকা থেকে তাদের গ্রেফতার করেন।
সিংগাইর থানার ওসি মো.মাজহারুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:১০:২৭   ৫১ বার পঠিত  |