ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » কপোতাক্ষ নদীতে পড়ে নিখোঁজের ৫ দিন পর যুবকের লাশ উদ্ধার

কপোতাক্ষ নদীতে পড়ে নিখোঁজের ৫ দিন পর যুবকের লাশ উদ্ধার


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারী ২০২৬


 কপোতাক্ষ নদীতে পড়ে নিখোঁজের ৫ দিন পর যুবকের লাশ উদ্ধার
খুলনা: পাইকগাছা-তালা সীমান্তবর্তী বালিয়া খেয়াঘাট পারাপারের সময় কপোতাক্ষ নদীতে পড়ে নিখোঁজ রবিউল ইসলাম (৪০) এর মরদেহ পাঁচদিন পর পাইকগাছার আগড়ঘাটায় কপোতাক্ষ নদের চর থেকে উদ্ধার করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। সে পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের তৌকিয়া গ্রামের মুনসুর গাজীর ছেলে।
পুলিশ জানায়, গত ৬ জানুয়ারি দুপুর ২টার দিকে পাইকগাছা উপজেলার ২ নং কপিলমুনি ইউনিয়নের বিরাশি গ্রামস্থ কপোতাক্ষ নদের ফুলতলা খেয়াঘাট সংলগ্ন নদীর চরে এলাকাবাসী লাশটির মাথা মাটির সাথে পড়ে থাকতে দেখে। পরে তার এক আত্মীয়ের মাধ্যমে লাশ শনাক্ত করা হয়।
পুলিশ আরো জানায়, মৃত রবিউল সাতক্ষীরার তালা থানার বালিয়া ঘাট থেকে কপোতাক্ষ নদ খেয়া যোগে পারাপারের সময় খুলনা জেলার পাইকগাছা থানার ১ নং হরিঢালী ইউনিয়নের সোনাতনকাঠি খেয়াঘাট সংলগ্ন এলাকায় হঠাৎ মৃগীরোগের আক্রান্তে হয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণ, সার্ভিসের টিম ও ডুবুরি নিখোঁজ ভিকটিমকে উদ্ধার করতে ব্যর্থ হয়।
পাইকগাছা থানার ওসি গোলাম কিবরিয়া বলেন,খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। লাশের পরিবারের সদস্যরা এসে তার পরিচয় শনাক্ত করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:১৩:৪১   ১২৯ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ