ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে গভীর রাতে এতিম শিশুদের জন্য কম্বল নিয়ে ছুটে গেলো ইউএনও

আমতলীতে গভীর রাতে এতিম শিশুদের জন্য কম্বল নিয়ে ছুটে গেলো ইউএনও


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারী ২০২৬


আমতলীতে গভীর রাতে এতিম শিশুদের জন্য কম্বল নিয়ে ছুটে গেলো ইউএনও

বরগুনা: গভীর রাতে শীতার্থ এতিম শিশুদের জন্য কম্বল নিয়ে ছুটে গেলেন আমতলীর এইএনও মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। তিনি শনিবার গভীর রাতে দুটি এতিম খানায় উপস্থিত হয়ে ৬৫ জন শিশুদের হাতে নিজ হাতে তুলে দিলেন কম্বল। ইউএনও হাত থেকে কম্বল পেয়ে দারুন খুশি শিশুসহ এতিমখানা ও মাদরাসার শিক্ষকরা।
জানা গেছে, শনিবার রাতে আমতলীর এইউএনও মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী গভীর রাতে আকস্মিক পৌর সভার সাত নম্বর ওয়ার্ডে অবস্থিত জামিয়া কারিমিয়া কাশিমুল উলুম মাদরাসার ৪৫ জন ও আমতলী বন্দর কেন্দ্রীয় মসজিদের মাদরাসায় উপস্থিত হয়ে ২০জন সহ দুটি মাদরাসার মোট ৬৫ জন শীতার্থ এতিম শিশুদের মধ্যে কম্বল বিতরন করেন। কম্বল বিতরনের সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা সহকারী কমিশনার মুহাম্মদ আশরাফুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার, ও জামিয়া কারিমিয়া কাশিমুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা মীর মো. সোলায়মান।
জামিয়া কারিমিয়া কাশিমুল উলুম মাদরাসার কম্বল পাওয়া এতিম শিশু আশরাফুল, রবিউল ও আজগর আলী বলেন, শীতে মোরা ব্যামালা কষ্ট পাইতাম। ইউএনও ছ্যারে রাইতে আইয়া মোগো কম্বল দিছে। শীতের রাইতে কম্বল গায় দিয়া মোরা এহন ভালো ভাবে ঘুমাইতে পারমু। মোরা ছ্যারের জন্য দোয়া করি আল্লায় যেন হ্যারে ভালো রাহে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, যারা প্রচন্ড শীতে কষ্ট পাচ্ছে এরকম অসহায় দিরদ্র এতিম শিশু, রিকসা চালকসহ নি¤œ আয়ের মানুষ বাছাই কওে তাদের মাঝে কম্বল বিতরন করা হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:১৭:২৫   ২২০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ