ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বিএনপি এমন একটি দল, যাদের কাছে আলেম-ওলামারা নিরাপদ: শামা ওবায়েদ

বিএনপি এমন একটি দল, যাদের কাছে আলেম-ওলামারা নিরাপদ: শামা ওবায়েদ


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারী ২০২৬


বিএনপি এমন একটি দল, যাদের কাছে আলেম-ওলামারা নিরাপদ: শামা ওবায়েদ
ফরিদপুর-২: (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেন, আওয়ামী সরকারের আমলে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে বহু আলেম-ওলামা হতাহত হয়েছিল। অনেকে হাত-পা হারিয়েছেন ও গুলিবিদ্ধ হয়েছেন। তখন আলেম-ওলামাকে মিথ্যা মামলায় জেলে রাখা হয়েছিল। কিন্তু বিএনপি এমন একটি দল, যাদের কাছে আলেম-ওলামারা নিরাপদ। আমরা প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না। ভালোবাসা ও সম্মান দিয়ে মানুষের মন জয় করতে চাই। মাদ্রাসা ও মসজিদগুলো সংস্কার করে উন্নত মানের করতে চাই।

রোববার (১১ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ফহম মাতুব্বরের বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজের নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আমার দলের কেউ দুর্নীতি টেন্ডারবাজি, চাঁদাবাজি ও দখলবাজি করলে তাকে জেলে পচতে হবে। আপনারা সকলে ন্যায় ও আল্লাহর পথে থাকেন। ইনশাআল্লাহ- আমরা কম খাবো কিন্তু ভাল থাকতে পারবো। আমাদের দুর্নীতি করার দরকার নেই, আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করবো।

শামা ওবায়েদ আরো বলেন, আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান এমপি-মন্ত্রী থাকালীন সালথা ও নগরকান্দার কোনো মানুষকে অবমূল্যায়ন তিনি করেননি। কারো ওপর অত্যাচার করা হয়নি। জড়ানো হয়নি মিথ্যা মামলায়। আমি তার সন্তান। আমিও চাই বাবার মতো মানুষের পাঁশে থেকে সেবা করতে।

তিনি বলেন, আগামী নির্বাচনে আমি বিজয়ী হলে সালথায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল করা হবে। যেখানে স্বল্পমূল্যে গরিব মানুষ চিকিৎসা পাবে। শিক্ষাখাতেও ব্যাপক উন্নয়ন করবো। যুবক ও নারীদের জন্য কর্মসংস্থান করা হবে। পাশাপাশি কৃষকদের উন্নয়নে কাজ করে যাবে- ইনশাআল্লাহ।

সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি মনির মোল্যা, নগরকান্দা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, বিএনপি নেতা হাবিবুর রহমান, আনোয়ার মিয়া, হাসান মাতুব্বর, স্বেচ্ছাসেবক দল নেতা কামরুল ইসলাম, ছাত্রদল নেতা সাইফুল আলম প্রমুখ।

অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:২৫:৩৮   ৯৪ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ