![]()
পাবনা: সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কোলচরী নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা রফিকুল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে তাকে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অত্র মাদ্রাসার সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সেক্রেটারী এটিএম শামসুজ্জামান ডনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার বিদায়ী মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম,মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা হাবিবুর রহমান, শিক্ষক হাফেজ মাওলানা ইলিয়াস ইব্রাহিম ও মাদ্রাসার কোষাধ্যক্ষ আশরাফ আলী মাস্টার প্রমুখ। শেষে মাদ্রাসার পক্ষ থেকে বিদায়ী মুহতামিম মাওলানা রফিকুল ইসলামকে উপহার সামগ্রী প্রদান করা হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৪৭:৪৯ ৪৫ বার পঠিত | ● প্রদান ● সংবর্ধনা ● সুজানগর