ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় সিএনজি দূর্ঘটনায় শিশুর মৃত্যু

হাতিয়ায় সিএনজি দূর্ঘটনায় শিশুর মৃত্যু


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারী ২০২৬


হাতিয়ায় সিএনজি দূর্ঘটনায় শিশুর মৃত্যু

নোয়াখালী: হাতিয়ায় সিএনজি দুর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক শিশু সিএনজির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুটি উপজেলার সোনাদিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকার মো. কামাল উদ্দিনের ছেলে মো আইমান (৬)। আকস্মিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, ঘটনাটি আমি শুনেছি, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছে, এ ঘটনায় সড়কপরিবহণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, হাতিয়ায় সড়কে অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণে প্রায়ই সিএনজি দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৩:৩৬   ১৬৮ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ