ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » দোহার উপজেলায় গণভোট বিষয়ে অবহিতকরণ সভা

দোহার উপজেলায় গণভোট বিষয়ে অবহিতকরণ সভা


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬


 দোহার উপজেলায় গণভোট বিষয়ে অবহিতকরণ সভা

ঢাকা: দোহার উপজেলায় কর্মরত সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও ভোটারদের অংশগ্রহণে গণভোট বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় দোহার উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম।
সভাপতিত্ব করেন দোহার উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাঈদুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ এবং দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম বলেন, “গণভোটকে কেন্দ্র করে প্রতিটি ভোটকেন্দ্র থাকবে সম্পূর্ণ নিরাপদ। প্রতিটি কেন্দ্রে ৬ থেকে ৮টি সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েন থাকবে।”
তিনি আরও বলেন, “সবাই নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোট প্রদান করবেন। ‘হ্যাঁ’ ভোট প্রদানের মাধ্যমে আপনারা কাঙ্ক্ষিত সংস্কার পাবেন।”
সভায় বক্তারা গণভোটের গুরুত্ব, ভোটারদের দায়িত্ব ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় উপস্থিত সুধীজনদের গণভোটে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪২:০৩   ১০৯ বার পঠিত  |