ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় বিচার প্রার্থী মানুষের কল্যাণে শীঘ্রই স্থাপন হবে পারিবারিক আদালত

কলাপাড়ায় বিচার প্রার্থী মানুষের কল্যাণে শীঘ্রই স্থাপন হবে পারিবারিক আদালত


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬


কলাপাড়ায় বিচার প্রার্থী মানুষের কল্যাণে শীঘ্রই স্থাপন হবে পারিবারিক আদালত

পটুয়াখালী: জেলার প্রধান বিচারিক মুখ্য হাকিম মো. শহিদুল্লাহ বলেছেন, ‘ কলাপাড়া একটি সমৃদ্ধ উপজেলা। এখানে রয়েছে সরকারের একাধিক বড় বড় মেগা উন্নয়ন প্রকল্প। রয়েছে সমুদ্র অর্থনীতির মতো বড় সম্পদ। এ এলাকার বিচার প্রার্থী মানুষের ভোগান্তি লাঘবে, আদালতের সুযোগ সুবিধা আরও বাড়ানো হবে। এখানে বর্তমানে ৬৫০০ সিভিল মামলা ও ৪৫০০ ক্রিমিনাল মামলা চলমান রয়েছে। এছাড়া রাঙ্গাবালি ও কলাপাড়া উপজেলার সাধারণ মানুষের পারিবারিক সমস্যা নিরসনে শীঘ্রই এখানে পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে। আমরা এখানকার বিচার প্রার্থী মানুষের কল্যাণে, ন্যায়বিচার নিশ্চিতে কাজ করছি।’

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে পটুয়াখালী জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ কলাপাড়া চৌকি আদালতের ভাড়াটে ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বক্তব্যে এসব কথা বলেন।

কলাপাড়া সিনিয়র সহকারী জজ মো. মহিদুল হাসান এর সঞ্চালনায় আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিঁনি আরও বলেন, ‘ বিচারপ্রার্থী মানুষের ভোগান্তি লাঘবে শীঘ্রই কলাপাড়ায় এফিডেভিট কার্যক্রম পরিচালনায় ক্ষমতা অর্পণ, আইনজীবীদের বসার জন্য দুই লাখ টাকার আসবাবপত্র সরবরাহ, বিচার প্রার্থীদের ভোগান্তি লাঘবে চৌকি আদালত বিচারকদের দ্রুত ফটোষ্ট্যাট সহিমোহর সরবরাহ করার নির্দেশনা দেন তিঁনি। এছাড়া বিচার প্রার্থী মানুষের ভোগান্তি লাঘবে বহুতল জাজেস কমপ্লেক্স ভবন নির্মাণ বরাদ্দ একনেক সভায় অনুমোদন সহ ও আইনজীবীদের বার ভবনের উন্নয়নের জন্য মন্ত্রণালয় থেকে তিঁনি ইতিপূর্বে ৬ লাখ টাকার অনুদান বরাদ্দ করে দেন। ‘

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত বিচারিক হাকিম মো. কামাল খান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মামুন-অর-রশিদ, লিগ্যাল এইডের সিনিয়র সহকারী জজ রাসেল মজুমদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. হুমায়ুন কবির, সম্পাদক শরিফ মোহাম্মদ সালাউদ্দিন, কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন প্রমুখ।

এর আগে তিনি কলাপাড়ার চৌকি আদালত প্রাঙ্গনে এসে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাব্বি ইসলাম রনি ও সিনিয়র সহকারী জজ মো. মহিদুল হাসান। পরে তিনি সিনিয়র সহকারী জজ ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ২২:৩৮:২৮   ১৮৭ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ