ঢাকা    রবিবার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম
দুই জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান দল যাতে সরকারের ভেতর হারিয়ে না যায় ফ্যাসিস্টের ফটোকপি বিএনপি সরকার: জামায়াত আমির সিংগাইরে প্রাইভেটকারের চাপায় বৃদ্ধা নিহত ভেড়ামারায় টেকসই কৃষি প্রকল্পের আওতায় কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম বিতরণ ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করলেন লালমোহনের সন্তান ফাহিম প্রবাসী স্বামীর বাড়িতে গৃহবুধুর মৃত্যু,লাশ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ কাউখালীতে কঁচা নদীতে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার চাটমোহরে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করলেন বিএমডিএ’র চেয়ারম্যান পুলিশ কোনো দলের নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নবীনগরে জাতীয় যুবসংহতির সাবেক সভাপতি গ্রেপ্তার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বেগম খালেদা জিয়া কখনও অন্যায়ের সাথে আপোষ করেননি:খন্দকার আবু আশফাক

বেগম খালেদা জিয়া কখনও অন্যায়ের সাথে আপোষ করেননি:খন্দকার আবু আশফাক


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬


বেগম খালেদা জিয়া কখনও অন্যায়ের সাথে আপোষ করেননি:খন্দকার আবু আশফাক

ঢাকা: প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কখনও অন্যায়ের সাথে আপোষ করেননি। আর এ কারনেই তিনি দেশের মাটি ছেড়ে বিদেশে যাননি। প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবু আশফাক বলেন, দেশের মানুষ ধানের শীষে ভোট দিতে উম্মুখ হয়ে আছে। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে শান্তির ও সমৃদ্ধির বাংলাদেশ।
মঙ্গলবার বাদ আছর উপজেলার বানাঘাটা গ্রামের ঘাটা প্রাইমারী স্কুল মাঠে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপি’র সভাপতি ও ঢাকা-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক এ মন্তব্য করেন।
ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক তানভীর আহম্মেদ সানু মোল্লার সভাপতিত্বে ও ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারীর আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবু আশফাক আরও বলেন, যারা ৫২-এর ভাষা আন্দোলন ও ৭১ সালের স্বাধীনতা যুদ্ধ মানে না, তারা কি করে দেশের মানুষের সেবা করতে চায়? উগ্রপন্থী কোনো সংগঠনের নেতৃত্ব দেশের মানুষ দেখতে চায় না। যুদ্ধকালীন সময়ে যারা মা বোনোর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে তারা কিভাবে জনগণের ম্যান্ডেট চায়? বিএনপি ক্ষমতায় আসলে দেশের সংবাদপত্রের স্বাধীনতা থাকে। সম্প্রতি উগ্রবাদী একটি গোষ্ঠী দেশকে অস্থির করার চেষ্টা করছে।

আপনারা সবাই সতর্ক থাকবেন। ধর্মীয় উন্মোদনা ছড়িয়ে একটি দল নারী ভোটারদের কাছে গিয়ে বিভ্রান্ত করতে চাচ্ছে।তার নির্বাচনী এলাকা ঢাকা-১(দোহার-নবাবগঞ্জ) এলাকার মানুষ নানা ক্ষেত্রে উন্নয়ন থেকে বঞ্চিত বলে তিনি দাবী করেন। বিএনপি ক্ষমতায় আসলে গ্যাস,কলকারখানাসহ কর্মসংস্থান করার নানা উদ্যোগ নেয়া হবে।এই এলাকায় হাসপাতাল নির্মানসহ আধুনিক চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা হবে।দোহারের পদ্মা নদীতীরবর্তী চর এলাকার মানুষের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ’ভুমিহীনরা খাস’ জমির দখল ছাড়বেন না। কাউকে কোন ভাড়া দিবেন না। বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের নামে খাস জমি দীর্ঘমেয়াদী আইনে বরাদ্ধ দেয়া হবে।
দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মো.সালাহউদ্দিন মোল্লা।
দোহার উপজেলা বিএনপি’র সাধারন-সম্পাদক মো.মাসুদ পারভেজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সাবেক এমপি খন্দকার শহিদ, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল কবির পল, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মো.সালাহউদ্দিন মোল্লা,উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি মো.নুরুল ইসলাম বেপারী, পৌরসভা বিএনপি’র সভাপতি এস এম কুদ্দুস,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু তালেব শিকদার, আছির উদ্দিন বাচ্চু খান ও সেন্টু ভুইয়া, সিনিয়র যুগ্ন-সম্পাদক মো. ইউনুস খান, ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম ও সিনিয়র যুগ্ন সাধারন-সম্পাদক শম্পা আক্তার, বিএনপি নেতা মো.শাহিন খন্দকার, অ্যাডভোকেট মনিরুল ইসলাম, খালেকুজ্জামান জুয়েল, মো.জাহাঙ্গীর বেপারী, বিশিষ্ট শিল্পপতি জনি শিকদার, উপজেলা যুবদলের আহবায়ক মো.মোশারফ হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাধারন-সম্পাদক মিরাজ খালাসি, সাবেক ছাত্রনেতা হাসনাত খালাসি, আব্দুল হান্নান, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মো.রমজান হোসেন প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৫:৪৪   ২২৮ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


সিংগাইরে প্রাইভেটকারের চাপায় বৃদ্ধা নিহত
দোহারে জেলা প্রশাসকের সেলাই মেশিন, সাইকেল বিতরণ
নবাবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমী ও মুক্তমঞ্চ মাদকসেবীদের আড্ডাখানা
টাঙ্গাইলে সন্ত্রাসী আতরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সভাপতি আখতার ও সম্পাদক মোয়াজ্জেম ভূঞাপুরে একতা ভ্রমণ সমিতির কমিটি গঠন



আর্কাইভ