![]()
মানিকগঞ্জ: সিংগাইরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৮০) লাশ উদ্ধার করেছেন থানাপুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯ টার দিকে উপজেলার সাহরাইল- মানিকনগর সড়কের জার্মিত্তা ইউনিয়নের চন্দননগর (শ্যামনগর) ব্রীজের নিচে কচুরিপানার ভিতর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, গত কয়েকদিন যাবৎ অজ্ঞাত এক পাগল ব্যক্তি ওই এলাকার সাহরাইল-মানিকনগর সড়কের শ্যামনগর ব্রীজ আশপাশে ঘুরাঘুরি করছিলো। মঙ্গলবার সকালে লোকজনের অজান্তে ব্রীজের নিচে পানিতে গোসল করতে যায়। পরে পানি ঠান্ডা থাকায় বয়সের ভারে ওঠতে না পেরে সেখানেই তার মৃত্যু হয়। এলাকাবাসী মঙ্গলবার সকালে কচুরিপানার ভিতরে লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে মানিকগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,লাশ উদ্ধারপূর্বক আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ২২:৫০:৩৯ ৭৮ বার পঠিত | ● উদ্ধার ● লাশ ● সিংগাইর