ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা

ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬


ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা

কুষ্টিয়া: ভেড়ামারা শহরের প্রধান সড়কের ফুটপাত দখল করে গড়ে উঠেছে দোকান। ফুটপাতগুলোতে উচ্ছেদ অভিযান চালিয়ে দখলমুক্ত করা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। সকালে উচ্ছেদের পর সন্ধ্যায় আবার দখল যেন না হয়ে যায়। ভেড়ামারা পৌরসভা ও সরকারের প্রচেষ্টা ছাড়া দখলমুক্ত করা সম্ভব হচ্ছে না।

দীর্ঘদিন ধরে ভেড়ামারার ফুটপাত দখলে থাকায় পথচারীদের হাঁটার মতো কোনো পরিস্থিতি নেই। বাধ্য হয়ে তারা চলাচলের জন্য ব্যবহার করছেন মূলসড়ক। ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে, সৃষ্টি হচ্ছে যানজট। সেই সঙ্গে পথচারীদের দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে।

ভেড়ামারা এই ফুটপাতের এক পথচারী হাসিবুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ফুটপাতগুলো জমি দখলের মতো দখল হয়ে গেছে। এখনি কার্যকর পদক্ষেপ নেয়া জরুরী হয়ে পড়েছে।

শফিকুল নামের আরেক পথচারী বলেন, শহরের মেইন রাস্তার ফুটপাত দখল থাকায় রাস্তা দিয়ে চলাচল করতে হয় যা পথচারীদের জন্য খুবই বিপজ্জনক। বেশিরভাগ সময় রাস্তায় প্রচণ্ড যানবাহনের চাপ থাকে। তাই রাস্তা দিয়েও চলাচল করা যায় না। সরকারের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেয়া উচিত।

আরেক নারী পথচারী বলেন, ফুটপাত দিয়ে হাঁটার সময় অনেক মানুষের ধাক্কা খেতে হয়। বিশেষ করে নারী পথচারীদের বিড়ম্বনার শিকার হতে হয়।

ফুটপাত দখল করে থাকা বিভিন্ন দোকানির সঙ্গে কথা বলে ভিন্ন প্রতিক্রিয়া পাওয়া যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানি বলেন, টাকা দিয়ে দোকান বসাইছি, আবার প্রতিদিন চাঁদাও দিতে হয়। এখানে বসার জন্য প্রতিদিন টাকা দেওয়া লাগে।

তবে বেশিরভাগ দোকানিরা বলছেন, আমাদের ব্যবসা তো হয়। ছেলে সন্তান নিয়ে দুইমুঠো ডালভাত খেয়ে বেঁচে থাকতে পারি। মানুষও হাঁটুক, আমাদেরও ব্যবসা হোক।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৮:১৮   ২৮৪ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ