ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » ভুয়া ভোটার সেজে কেন্দ্রে প্রবেশ, কিশোরসহ আটক ২

ভুয়া ভোটার সেজে কেন্দ্রে প্রবেশ, কিশোরসহ আটক ২


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬


ভুয়া ভোটার সেজে কেন্দ্রে প্রবেশ, কিশোরসহ আটক ২
পটুয়াখালী: কলাপাড়ায় ভোটগ্রহণ চলাকালে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে এক কিশোরসহ দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসা ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন-তাওহীদ ইসলাম (১৬) ও তার সহযোগী সোহাগ সিকদার (৪৬)। জানা যায়. কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হলে তাদের যাচাই-বাছাই করা হয়। এ সময় জাল ভোট দেওয়ার চেষ্টার বিষয়টি ধরা পড়ে। পরে পুলিশ তাদের আটক করে।
বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪২:২৪   ১০১ বার পঠিত  |