ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ভোট দিয়ে ফেরার পথে বৃদ্ধের মৃত্যু

ভোট দিয়ে ফেরার পথে বৃদ্ধের মৃত্যু


মঠবাড়িয়া,( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬


 ভোট দিয়ে ফেরার পথে বৃদ্ধের মৃত্যু

পিরোজপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট প্রদান শেষে বাড়ি ফেরার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো. বাদশা বেপারী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের কেএম ইউসুফ আলী স্কুল ভোট কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. বাদশা বেপারী দাউদখালী ইউনিয়নের হারজি নলবুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত মকবুল হোসেন বেপারীর পুত্র এবং ৮ নম্বর ওয়ার্ডের ভোটার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে তিনি কেএম ইউসুফ আলী স্কুল ভোট কেন্দ্রে যান। ভোট প্রদান শেষে বাড়িতে ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা জানান, একজন সচেতন নাগরিক হিসেবে ভোট দিতে গিয়ে তার এমন মৃত্যু অত্যন্ত মর্মান্তিক।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি স্বাভাবিক মৃত্যু হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হলেও প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে এ ধরনের আকস্মিক মৃত্যুর ঘটনায় স্থানীয় ভোটারদের মধ্যে শোক ও সহমর্মিতার পরিবেশ বিরাজ করছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৯:৫৮   ২৪৭ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ