![]()
ঝালকাঠি: ১২৫ ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের নবনির্বাচিত সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেছেন, বিএনপি আর্দশের রাজনীতি করে। বিএনপির রাজনীতি করতে হলে জিয়া পরিবারকে ধারন করতে হবে। রাজাকার আলবদরের স্থান বাংলার মাটিতে হবে না। তাকে নির্বাচিত করায় সবার কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচন পরবর্তি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক ও ১২৫ ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের নবনির্বাচিত সাংসদ রফিকুল ইসলাম জামাল।
উপজেলা যুবদলের সদস্য সচিব জয়নাল আবেদীনের সঞ্চালনায় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম তুষার ও উপজেলা বিএপির সাধারন সম্পাদক মো.আখতার হোসেন নিজাম মীরবহর।
প্রধান অতিথি আরো বলেন, সন্ত্রাস চাঁদাবাজ মাদক কারবারী অবৈধ টাকা ও অবৈধ সম্পদ অর্জনকারিদের স্থান কাঁঠালিয়ায় হবে না। বেরিবাঁধসহ এ উপজেলার সকল সমস্যার সমাধানের আশ্বাস দেন। এবং হিন্দুদের পাশে থাকারও অঙ্গিকার করেন তিনি। সভায় জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির সভাপতি অসুস্থ্য থাকায় প্রধান অতিথি নিজেই সভার সমাপ্তি ঘোষনা করেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৩৮:৩৬ ৭৮ বার পঠিত | ● কাঁঠালিয়া ● নবনির্বাচিত এমপি