ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ঘুমন্ত ছেলেকে হত্যার পর থানায় আত্মসমার্পন করলো বাবা

ঘুমন্ত ছেলেকে হত্যার পর থানায় আত্মসমার্পন করলো বাবা


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬


ঘুমন্ত ছেলেকে হত্যার পর থানায় আত্মসমার্পন করলো বাবা
ঝালকাঠি: কাঁঠালিয়ায় ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিজের বাবার বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত বাবা ব্যবসায়ী বাবা আবদুল বারেক খান থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেছেন। গত শনিবার (১৪ ফের্রুয়ারী) রাতে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে এ ঘটনা ঘটে।

মাদকাসক্ত ছেলে পরিবারের অন্য সদস্যদের খুনের চেষ্টা চালায় বলে বাধ্য হয়ে ছেলেকে খুন করা হয়েছে-দাবী বাবার।

নিহত ছেলের নাম মেহেদী হাসান শুভ (২৫), সে ওই গ্রামের বারেক খানের ছেলে ও আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।
নিহতের পরিবারের বরাদ দিয়ে (কাঁঠালিয়া-রাজাপুর) সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শাহ আলম পুলিশ জানায়, মেহেদী হাসান শুভ নামে ২৫ বছরের ওই যুবক মাদকে আসক্ত ছিল। প্রায়ই তার বাবা-মা ও পরিবারের সবাইকে মারধর করে আসছিলো। সম্প্রতি সে মোটর সাইকেল কেনার জন্য পরিবারের কাছে তিন লাখ টাকা দাবী করে। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার একটি ধারালো দা নিয়ে পরিবারের সবাইকে খুনের হুমকী দেয়।

পরে মাদকাসক্ত ছেলে শুভ ঘুমিয়ে পড়লে বাবা বারেক খান একটি ধারালো দা দিয়ে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেন। খুনের দায় স্বীকার করে পর দিন সকালে নিজেই থানায় আত্মসমার্পণ করেন বাবা। এ ঘটনায় একটি হত্যা মামলার দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান, থানার ওসি আবু নাছের রায়হান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৪:৪৩   ১৫৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ