ঢাকা    মঙ্গলবার, ১৬ জুন ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » ছেলের সঙ্গে মাদকের টাকা নিয়ে দ্বন্দ্বে বাবাকে কুপিয়ে হত্যা

ছেলের সঙ্গে মাদকের টাকা নিয়ে দ্বন্দ্বে বাবাকে কুপিয়ে হত্যা


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬


ছেলের সঙ্গে মাদকের টাকা নিয়ে দ্বন্দ্বে বাবাকে কুপিয়ে হত্যা
ভোলা: চরফ্যাসনে ছেলের সঙ্গে মাদাকের টাকা দিয়ে দ্বন্দ্বে আবদুর রহিম ভুট্টু নামের এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মো. আমজাদ হোসেন, বেল্লাল ও সম্রাট নামের তিন যুবককের বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে নয়টায় শশীভূষণ থানার রসুল পুর ইউনিয়নের কলেরহাট রাস্তার মাথার দোকান থেকে বাড়ি ফেরার পথে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে স্বজনরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত আবদুর রহিম ভুট্টু রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডেও আকতারুজ্জামন সৈয়ালের ছেলে। সে পেশায় এক জন কৃষক।
স্থানীয় সুত্রে জানাযায়, শুক্রবার সকালে মো. আমজাদ হোসেন, বেল্লাল নিহত রহিমের ছেলে আমির হোসেনকে মাদক কেনার জন্য চার হাজার টাকা দেন। আমির হোসেন মাদক না দিয়ে ওই টাকা আত্মসাত করেন। মাদকের টাকা নিয়ে মো. আমজাদ হোসেন, বেল্লাল ও সম্রাটের সঙ্গে আমির হোসেনের বিরোধ শুরু হয়। ওই বিরোধ নিস্পত্তির জন্য সম্রাট শুক্রবার বিকালে আমির হোসেনকে মুঠোফোনে ডেকে নিয়ে নির্জন স্থানে আটক রেখে তার তিন মিলে বেদড়ক মারধর করে মুখের চোয়াল ভেঙ্গে দেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন। শনিবার চরফ্যাসন হাসপাতালে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন। আমির হোসেনর বাবাও ছেলেকে কেন মারধর করা হলো সে বিষয়ে জানতে চাইলে মো. আমজাদ হোসেন, বেল্লাল সঙ্গে তার তর্ক বাধে । ওই তর্কে জের ধওে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত রহিমের চাচাতো ভাই ফিরোজ দালাল জানান, শনিবার সন্ধায় মারধরের শিকার আমির হোসেনের বাবা কলেরহাট বাজারে এসে তার সঙ্গে এক সাথে চা খাচ্ছিলেন। এসময় যুবক য় মো. আমজাদ হোসেন, বেল্লাল চাচাতো ভাই রহিমের ছেলে টাকা নিয়ে কেন ফেরত দেয়নি জানতে চান। বাবাও ছেলে আমির হোসেনকে কেন মারধর করা হলো সে বিষয়ে জানতে চাইলে মো. আমজাদ হোসেন, বেল্লাল সঙ্গে তার তর্ক বাধে । তখন তিনিসহ বাজারের অপর লোকজন তাদেরকে শান্ত করে ফিরিয়ে দেন। এবং তিনি জরুরী প্রয়োজনে চরফ্যাসনে চলে আসেন। পরোক্ষনেই শোনতে পান তার ভাইকে তারা কুপিয়ে হত্যা করে করেছেন।
ঘটনার পরপরই অভিযুক্তরাসহ তাদের পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় তাদের বক্তব্য জানাযায়নি।
শশীভূষণ থানার ওসি মো. ফখরুল ইসলাম জানান, হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোন লিখিত এজাহার পেয়েছি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২৩:১২:৫৩   ১৫৯ বার পঠিত  |      

----