ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকের মৃত্যু

ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকের মৃত্যু


কামরুল হাসান , মহম্মদপুর ( মাগুরা )
প্রকাশ: রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬


ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকের মৃত্যু
মাগুরা: মহম্মদপুর উপজেলার যশপুর ঈদগাহের সামনে পাঁচ চাকার দ্রুত গতির একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক ইয়াকুব (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামের খালপাড় এলাকার বাসিন্দা এবং সিদ্দিক শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী জালাল মিয়া জানান, ১৫ ফেব্রুয়ারি রোববার দুপুরে ইট ভাটার মাটি বোঝায় কয়েকটি ট্রলি রাস্তায় প্রতিযোগীতার মাধ্যমে  চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলি যশপুর ঈদগাহের পাশে গাছের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনায় পতিত হলে ঘটনাস্থলেই চালক ইয়াকুবের মৃত্যু হয়।

বিকট শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ সময় অন্যান্য ট্রলিগুলো পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহম্মদপুর থানার ওসি আশরাফুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পলিশ পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২১:৩৫   ৬১ বার পঠিত  |