ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে কৃষককে পিটিয়ে গরু বিক্রির টাকা লুট

দোহারে কৃষককে পিটিয়ে গরু বিক্রির টাকা লুট


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬


 দোহারে কৃষককে পিটিয়ে গরু বিক্রির টাকা লুট
ঢাকা: দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের মাঝিকান্দা এলাকায় গরু বিক্রির ১লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে বখাটে ৫ ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক কামরুল মোল্লা(৪৫)কে পিটিয়ে গুরুতর আহত করেছেন অভিযুক্তরা। রোববার রাত ১১টায় কৃষকের বসতঘরে এ ঘটনা ঘটে।
সোমবার বেলা সাড়ে ১২টায় দোহার থানায় ৫জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন- মো.রানা শিকদার (৩৭), নূর হোসেন (৩৮) , মো.জসিম (৪০), শাহ আলম (৩৮), হান্নান খলিফা (৪৫)।

আহত কৃষক কামরুল মোল্লা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীনকালে জানান, রোববার রাত ১২টার দিকে পদ্মানদী তীরবর্তী ফরিদপুরের শিকদারকান্দী গ্রামের রানা শিকদার (৩৭), নূর হোসেন (৩৮) , মো.জসিম (৪০), শাহ আলম (৩৮), হান্নান খলিফা (৪৫) তাদের ঘরে ঢুকে গরু বিক্রির টাকা দিতে বলে। পরে কামরুল এতে রাজি না হলে তাকে হাত-পা বেঁধে এলােপাথারি পিটুনি দিয়ে গুরুতর আহত করে ফেলে যান তারা।

এসময়ে ঘরের সবকিছু তছনছ করে ঘরের আলমারীতে থাকা গরু বিক্রির ১ লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে আহত কামরুলের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় কামরুল বাদি হয়ে ৫ জনকে আসামী করে দোহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে অভিযুক্ত নূর হোসেন ও রানা শিকদারের কাছে জানতে চাইলে তিনি ন, এলাকার শাহ্আলমের সাথে কামরুলের বিরোধ ছিলো। বিরোধ মেটাতে আসলে কামরুল বিরোধ না মিটিয়ে বাড়িতে চলে যায়। পরে তার বাড়িতে গিয়ে শাহআলম কামরুলকে মারধর করেন।
এবিষয়ে দোহার থানা পুলিশ পরিদর্শক মো.সোহেল বলেন, এঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৩৫:৫৫   ১৩০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ