ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » রংপুর » রমজানে পীরগঞ্জে বাজার বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম

রমজানে পীরগঞ্জে বাজার বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬


রমজানে পীরগঞ্জে বাজার বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম
ঠাকুরগাঁও: পীরগঞ্জের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এতে রোজা শুরু দিন থেকেই সাধারণ ভোক্তা ও ক্রেতাদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। নিম্ম আয়ের ক্রেতাদের অভিযোগ, রমজান এলেই অযৌক্তিকভাবে বাড়ানো হয় নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম।
পীরগঞ্জ কলেজ বাজারে রোজার আগে বেগুন বিক্রি হতো ৩০/৩৫ টাকা গতকাল বৃহস্পতিবার তা বিক্রি হয়েছে ৫৫ থেকে ৬০টাকা, শষা ছিল ৩০/৪০ এখন বিক্রি হচ্ছে ৮০/৯০, প্রতি পিস লেবু ছিল ১২/১৫ টাকা এখন বিক্রি হচ্ছে ২০/২৫ টাকা, পিয়াজ বিক্রি ছিল ৪০/৪৫ টাকা এখন বিক্রি হচ্ছে ৫০/৬০ টাকা, ধনিয়ার পাতা ছিল ১০টাকা কেজি এখন বিক্রি হচ্ছে ৩০ খে ৪০টাকা দরে। এছাড়া ফুলকপি, বাঁধা কপি, ছোলা, টমাটো, রশুন, পেঁপে, মটরশুটি, পুদিনা পাতা, পুইশাক, গাজর, শীম ও কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০/৩০ টাকা বেশি দরে।
এদিকে মুরগি দেশী বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৫৯০ টাকা, সোনালী ২৯০ থেকে ৩৩০টাকা ও বয়লার ১৯০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা আগের দিনের চেয়ে ২০/৩০ টাকা বেশি। একই অবস্থা মাছের বাজারে। একই অবস্থা কলা, ডিম ও দুধে। কেজিতে বেড়েছে ১৫/ ২০ টাকা। রমজানের আগে দুধ ছিল ৫০ টাকা লিটার বৃহস্পতিবার বিক্রি হচ্ছে ৭০ টাকা, কলা হালি ছিল ৩০ টাকা এখন বিক্রি হচ্ছে ৮০ টাকা।
তবে পীরগঞ্জ বাজারে প্রথম রোজার আগের দিন বুধবার বৃহস্পতিবার থেকেও দাম বেশি ছিল। তবে পীরগঞ্জে সহকারি কমিশনার (ভূমি) এনএম ইশফাকুল কবীর জানান, বুধবার বাজার মনিটোরিং এর আওতায় পীরগঞ্জে বড় বাজার কলেজে বাজারে পণ্যের দাম বেশি না নেয়ার জন্য দোকান মালিকদের সাবধান করে দেয়া হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৩:০১   ২৫ বার পঠিত  |