![]()
কুষ্টিয়া: রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র হতে ৭ কিলোমিটারের এলাকার মধ্যে কোন ধরনের বালু উত্তোলন অবৈধ, এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার ১ পহেলা মার্চ রাত ৯ ঘটিকার সময় বাহিরচর ১২ দাগস্থ পুরাতন ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদীর মাঝামাঝি স্থানে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে।
অভিযান কালে ড্রাইভার মোঃ পিন্টু (২২), পিতা: আব্দুল লতিফ, গ্রাম: সোনাইকুন্ডি, দৌলতপুর, কুষ্টিয়া। হেলপার মোঃ মেহেদি (২০), পিতা; নাগর মন্ডল, গ্রাম: সোনাইকুন্ডি, দৌলতপুর, কুষ্টিয়া ঘটনাস্থলে আটক।
পরবর্তীতে কুষ্টিয়া-ট-১১-৩৩৭৯ বালি ভর্তি গাড়ী, একটি ড্রাম ট্রাকের ২ টা ব্যাটারি ও একটি বেকুর ২ টা ব্যাটারি জব্দ করা হয়। পরবর্তীতে ড্রাইভার পিন্টু কে ৭ দিনের কারাদন্ড ও ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:১০:১৬ ২৪ বার পঠিত | ● উত্তোলন ● বাড়ল ● ভেড়ামারা