ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » গোদাগাড়ীতে ৮ কেজি গান পাউডার উদ্ধার

গোদাগাড়ীতে ৮ কেজি গান পাউডার উদ্ধার


রাজশাহী ব্যুরো
প্রকাশ: সোমবার, ২ মার্চ ২০২৬


গোদাগাড়ীতে ৮ কেজি গান পাউডার উদ্ধার

রাজশাহী: গোদাগাড়ী উপজেলার তালধারী এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি ৩৯০ গ্রাম গানপাউডার ও ১ কেজি ১৭০ গ্রাম কাঁচের গুড়া উদ্ধার করেছে র‌্যাব-৫। শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

রোববার দুপুরে র‌্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সংস্থাটির সিপিএসসি শাখার একটি গোয়েন্দা দল তথ্য পায় যে, দেওপাড়া ইউনিয়নের তালধারী এলাকায় কয়েকজন ব্যক্তি অবৈধ কার্যকলাপের উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতরে স্বচ্ছ পলিথিনে সংরক্ষিত বিপুল পরিমাণ বিস্ফোরকসদৃশ পদার্থ এবং নীল পলিথিনে ভাঙা কাঁচের গুড়া পাওয়া যায়। ঘটনাস্থলেই পরিমাপ করে গানপাউডারের পরিমাণ ৮ কেজি ৩৯০ গ্রাম এবং কাঁচের গুড়ার পরিমাণ ১ কেজি ১৭০ গ্রাম নিশ্চিত করা হয়। উদ্ধারকৃত আলামত বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত গোদাগাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। একইসঙ্গে তারা কোথা থেকে এসব উপাদান সংগ্রহ করেছে এবং কী উদ্দেশ্যে ব্যবহার করার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৫:৪১   ১০১ বার পঠিত  |            







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ