ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় সড়কে অস্বাস্থ্যকর পরিবেশ বিক্রি হচ্ছে ইফতার,বাড়ছে স্বাস্থ্যের ঝুঁকি

ভেড়ামারায় সড়কে অস্বাস্থ্যকর পরিবেশ বিক্রি হচ্ছে ইফতার,বাড়ছে স্বাস্থ্যের ঝুঁকি


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: সোমবার, ২ মার্চ ২০২৬


 ভেড়ামারায় সড়কে অস্বাস্থ্যকর পরিবেশ বিক্রি হচ্ছে ইফতার,বাড়ছে স্বাস্থ্যের ঝুঁকি

কুষ্টিয়া: পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার পৌরশহরে বাজার সহ বিভিন্ন স্থানে সড়ক ও ফুটপাতে জমে উঠেছে ইফতার সামগ্রী জমজমাট বেচাকেনা। তবে এসব ইফতার সামগ্রী বিক্রি হচ্ছে চরম অস্বাস্থ্যকর ধুলাবালির পরিবেশে। ধুলাবালি, যানবাহনের ধোঁয়া ও পথচারীদের ভিরের মাঝেই খোলা অবস্থায় রাখা হচ্ছে পেঁয়াজু, আলুর চপ, বেগুনী, জিলাপি, মিষ্টি, ছোলা, খেজুর ও অন্যান্য ভাজা পোড়া খাবার বিক্রি, রবিবার (১ পহেলা মার্চ) বিকেলে সরেজমিনে হাটবাজার ঘুরে দেখা যায় , বাস স্ট্যান্ড, দক্ষিণ রেলগেইট সংলগ্ন, কলেজ বাজার রোড, মেন রোড, হাসপাতাল সড়ক অধিকাংশ ইফতার সামগ্রী দোকানে খাবার ঢেকে রাখার কোনো ব্যবস্থা নেই।

আবার কেউ কেউ একদিকে পলিথিন দিয়ে ঢেকে রাখা হচ্ছে । সড়কের পাশেই চলছে রিকশা, অটোরিকশা সিএনজি, ভ্যান, মোটরসাইকেল, ভারি যানবাহন, নোহা, প্রাইভেট কার, আর অন্য দিকে চলছে ট্রেন চলাচল। ফলে ধুলাবালি সরাসরি খাবারের ওপর জমছে। যা এসব খাবার খেয়ে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। পৌরশহরে একধরনের অসাধু হোটেল রেস্টুরেন্ট, মিষ্টি দোকান ব্যবসায়ী রয়েছে খাবার তৈরি জায়গায় নোংরা পরিবেশ এবং রাস্তার পাশে খোলা আকাশের নিচে বিক্রি করে যাচ্ছে।

আবার কোনো কোনো হোটেল রেস্টুরেন্টে বা মিষ্টি দোকানে ইফতার তৈরি বিক্রি না হলে রেখে দেয় ফ্রিজে। পরের দিন বাসি খাবার গরম করে আবার বিক্রি করে যাচ্ছে। সকল ধরনের গাড়ি যাতায়াতে ধুলাবালি বিষাক্ত বাতাস উড়ে এসে খাবারের ওপর পরে। বাস্তবে তা মানছে না ব্যবসায়ীরা। এসব খাবার খেয়ে নানা ধরনের সংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ভোক্তা অধিকার নিয়মিত ভেড়ামারা উপজেলায় প্রতিটি হাটবাজারে ও ফুটপাতে তদারকি করে অভিযান পরিচালনা করা প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৪:১০   ২০৪ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ