ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় এক ব্যাক্তির ১ মাসের জেল

অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় এক ব্যাক্তির ১ মাসের জেল


জেলা প্রতিনিধি ,(মানিকগঞ্জ)
প্রকাশ: সোমবার, ২ মার্চ ২০২৬


অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় এক ব্যাক্তির ১ মাসের জেল

মানিকগঞ্জ: সিংগাইরে রাতের আধাঁরে অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কাটার অপরাধে ১ ব্যক্তিকে ১ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে দুইজনকে জরিমানা ও মাটি বহনকারি ট্রলি আটক করেছেন ভ্রাম্যমান আদালতের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন ও সিংগাইর থানার ওসি মো.মাজহারুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সেনাবাহিনী, আনসার ও গ্রাম পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯ থেকে ১ টা পর্যন্ত উপজেলার বায়রা, সায়েস্তা ও চান্দহর ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় বায়রা ইউনিয়নের গারাদিয়া নামক স্থান থেকে একটি এস্কেভেটর অকেজো করা হয়। পরবর্তীতে সায়েস্তা ইউনিয়নের গোপালনগর গ্রামে কৃষি জমির মাটি কাটার সময় সায়েস্তা ইউনিয়নের গোপালনগর গ্রামের হারুনুর রশিদ মৃধার ছেলে রোমান মৃধা, সিংগাইর পৌরসভার আজিমপুর গ্রামের চান মিয়ার ছেলে সাগর, কাঞ্চননগর গ্রামের জাহাঙ্গীরের ছেলে ফয়সাল ট্রলি ড্রাইভারকে মাটি পরিবহনের ট্রলিসহ আটক করা হয়।

একই সময় সায়েস্তা ইউনিয়নের গোপালনগর নামক স্থান থেকে আরো একটি এস্কেভেটর অকেজ করা হয়। সেই সাথে ভ্রাম্যমান আদালতে রোমান মৃধাকে এক মাসের কারাদণ্ড এবং ট্রলি ড্রাইভার ২ জনকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে বলে তথ্য সূত্রে জানা গেছে।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার জানান।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৯:৫০:১৬   ১৪০ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ