ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ৮ মার্চ ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » সদরপুরে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

সদরপুরে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা


সাব্বির হাসান,সদরপুর (ফরিদপুর)
প্রকাশ: রবিবার, ৮ মার্চ ২০২৬


 সদরপুরে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

ফরিদপুর: “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কণ্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ রোববার সকাল ১১টায় পরিষদ সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন।

আরও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা রিফাত আনজুন পিয়া, প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ সব্যসাচী মজুমদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাজ্জেল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা খাতুনসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তারা। এ সময় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী নেত্রী, শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন এবং সমাজের সর্বক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে ইউএনও শরীফ শাওন বলেন, নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। এ ধরনের আয়োজন নারীদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মত প্রকাশ করেন।

এন/ এন

বাংলাদেশ সময়: ২০:৪৩:৪২   ৫২ বার পঠিত  |