![]()
নেত্রকোনা: পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।কলমাকান্দা উপজেলা শাখা বাংলাদেশ খেলাফত মজলিস-এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ওসমান গনি এবং সঞ্চালনা করেন মাওলানা আলী ওসমান যুক্তিবাদী।
আলোচনা সভায় বক্তব্য দেন খেলাফত মজলিস কলমাকান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আমিনুল ইসলাম, কলমাকান্দা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন-এর সভাপতি গোলাম মোস্তফা,
জাতীয় নাগরিক পার্টি-এর কলমাকান্দা উপজেলা শাখার সমন্বয়ক আবু কাওসার, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম-এর সভাপতি যাইনুল আবেদীন এবং তাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, রমজান মাস মুসলমানদের জন্য আত্মসংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে মানবিকতা, সহমর্মিতা ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে ব্যক্তি ও সমাজকে আলোকিত করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওসমান গনি। পরে উপস্থিত সবার মধ্যে ইফতার বিতরণ করা হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:১০:২৫ ১৯ বার পঠিত | ● ইফতার ● কলমাকান্দায় ● মাহফিল