ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ৯ মার্চ ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় ব্যবসায়ীর রিং স্লাব ভেঙ্গে ফেলার অভিযোগ

কাঁঠালিয়ায় ব্যবসায়ীর রিং স্লাব ভেঙ্গে ফেলার অভিযোগ


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ ২০২৬


কাঁঠালিয়ায় ব্যবসায়ীর রিং স্লাব ভেঙ্গে ফেলার অভিযোগ

ঝালকাঠি: কাঁঠালিয়ায় রাতের আধাঁরে এক ব্যবসায়ীর দেড় শতাধিক রিং স্লাব ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার (৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার বানাই গ্রামের তফছেরের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সোমবার (৯ মার্চ) দুপুরে ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ী আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে জানাগেছে, উপজেলার মহিষকান্দি গ্রামের বানাই তফছেরের খেয়াঘাট নামক স্থানে আরাবী এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন মহিষকান্দি গ্রামের ব্যবসায়ী আনোয়ার হোসেন। তিনি স্যানিটারী রিং স্লাব আরসিসি পাইপ ব্লক ভেন্টিলেটর প্যান ও আরসিসি খুটি তৈরী করে বিক্রি করছেন। প্রতিদিনের ন্যয় রোববার (৮ মার্চ) বিকেলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পার্শ্ববর্তী মহিষকান্দি গ্রামের বাড়ীতে যান।

ৎরাতের যেকোন সময় দূর্বৃত্তরা তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রাখা দেড় শতাধিক রিং স্লাব ভেঙ্গে ফেলে। আজ সোমবার সকালে ব্যবসা প্রতিষ্ঠানে এসে তিনি এ অবস্থা দেখতে পান। এতে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে তিনি উল্লেখ করেন। থানার ওসি আবু নাছের রায়হান জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪১:০৪   ১৮০ বার পঠিত  |