![]()
ঝালকাঠি: কাঁঠালিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উলক্ষে ভুমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের আয়োজনে এ মহড়া অনুষ্টিত হয়। প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.মকবুল হোসেন।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ ফাতেমা ইসলাম, উপজেলা যুব উন্নয়ণ অফিসার মো.কামরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ণ অফিসার দিপংকর চন্দ্র শীল, উপজেলা নির্বাচন অফিসার মো.আবদুস ছত্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো.যোবায়ের আহম্মেদ, একাডেমিক শুপারভাইজার মো.আমিনুল ইসলাম, কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো.আবদুল ওয়াদুদ ও সাবেক প্রধান শিক্ষক মো.মিজানুর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় লোকজন। মহড়ার পুর্বে এক র্যালী বের হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:৩৭:৫৯ ৩৯ বার পঠিত | ● কাঁঠালিয়া ● জাতীয় ● দুর্যোগ