ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে নিন্ম আয়ের ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরনের কার্যক্রমের উদ্বোধন

দোহারে নিন্ম আয়ের ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরনের কার্যক্রমের উদ্বোধন


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬


 দোহারে নিন্ম আয়ের ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরনের কার্যক্রমের উদ্বোধন
ঢাকা: দোহারে হতদরিদ্র, নিন্ম আয়ের মানুষের মুখে হাঁসি ফোঁটাতে পর্যায়ক্রমে প্রায় ৫ হাজার পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরনের কার্যক্রম হাতে নিয়েছেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী।
তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকেই উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন, মাহমুদপুর ইঊনিয়ন ও কুসুমহাটি ইঊনিয়নে প্রায় পনেরশত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে প্রতিটি পরিবারের মাঝে লুঙ্গি ও শাড়ি তুলে দেওয়া হয়।
মাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নিন্ম আয়ের পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী।
বিতরন অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ নেতৃত্বের এই উদ্যোগের ভুষয়ী প্রশংসা করে বলেন, তরুণরা যখন সমাজের হাল ধরে, তখন সমাজ বদলে যায়। আমরা আশাবাদী দোহারের বৃত্তবানরা নিন্ম আয়ের মানুষের মাঝে এগিয়ে আসবে এবং তাদের মতো করে সমাজের হতদরিদ্র লোকদের এভাবে সহযোগতিার হাত বাড়িয়ে দিবে। আমরা জাতীয়তাবাদী যুবদলের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
পরিশেষে, সভাপতি মো.তোফাজ্জল হোসেন সমাজের বিত্তবার ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উধার্থ আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
ইউনিয়ন বিএনপি’র সাধারন-সম্পাদক প্রকৌশলী রেজাঊল খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবকদলের কেন্দ্রিয় সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদুর রহমান বানী, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মাহাবুবুর রহমান পান্নু,কুসুমহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান চুন্ন, নয়াবাড়ি ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল ওহাব মাষ্টার, সাবেক ছাত্রনেতা হায়দার আলী হিরু, উপজেলা মহিলা দলের সাধারন-সম্পাদক মিনু আক্তার,উপজেলা ছাত্রদলের সভাপতি সেলিম ওসমান প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪২:০৬   ২৬৪ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ