![]()
ঢাকা: দোহারের নয়াবাড়ি ইউনিয়নে আলোচিত বিএনপি নেতা হারুন মাস্টার হত্যা মামলার আসামী ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম(২৮)কে গ্রেফতার করেছে পুলিশ। আটক ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম দোহার পৌরসভার চর-লটাখোলা এলাকার বাসিন্দা।
গতকাল সোমবার দিবাগত রাতে ঢাকার আর্ন্তজাতিক হযরত শাহজালাল এয়ারপোর্টের ইমিগ্রেশন এলাকায় গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে আটক হউন। পরে সোমবার রাতেই গোয়েন্দা পুলিশ দোহার থানা ওসি তদন্ত মো.নুরুনবীর কাছে হস্তান্তর করেন হত্যা মামলার আসামী ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলামকে।
বিষয়টি নিশ্চিত করে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম দুবাই থেকে দেশে আসার পর ইমিগ্রেশন কাউন্টারে গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে আটক হউন্। পরে তাকে আমাদের কাছে হস্তান্তর করেন। তার বিরুদ্ধে দোহার থানায় বিএনপি নেতা হারুন মাষ্টার হত্যা মামলা ও বিস্ফোরক মামলা রহিয়াছে।
উল্লেখ্য ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুনুর রশিদ (হারুন মাষ্টার)কে ২০২৪ সালে ৫ জুলাই সকালে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে মটর সাইকেলযোগে পালিয়ে যায়। এ ঘটনায় দোহার থানায় ৮ জনকে এজাহারভুক্ত আসামী এবং অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামী করা হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:৪৫:৫৬ ১১১ বার পঠিত | ● আসামী ● গ্রেফতার . দোহার