ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
প্রচ্ছদ » ময়মনসিংহ » তারাকান্দায় দু:স্থ নারীদের মাঝে হাঁস মুরগী পালনে উপকরণ বিতরণ

তারাকান্দায় দু:স্থ নারীদের মাঝে হাঁস মুরগী পালনে উপকরণ বিতরণ


তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬


তারাকান্দায় দু:স্থ নারীদের মাঝে হাঁস মুরগী পালনে উপকরণ বিতরণ

ময়মনসিংহ: তারাকান্দায় দু:স্থ নারীদের মাঝে হাঁস,মুরগী পালনের জন্য উপকরণ বিতরণ ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। জানা গেছে,তারাকান্দা উপজেলা পরিষদের (রাজস্ব উদ্বৃত্ত তহবিল) এর অর্থায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে মঙ্গলবার (১০ মার্চ) সকালে দু:স্থ নারীদের মাঝে হাঁস মুরগী পালনের জন্য উপকরণ বিতরণ ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
উপকরণ বিতরণ ও প্রশিক্ষণ প্রদানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।
আরও উপস্থিত তারাকান্দা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা লুৎফর রহমান,তারাকান্দা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আয়েশা আখতার ও তারাকান্দা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৯:০২   ৮৯ বার পঠিত  |