ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় সরকারি জমির মাটি হরিলুট

ভেড়ামারায় সরকারি জমির মাটি হরিলুট


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬


ভেড়ামারায় সরকারি জমির মাটি হরিলুটকুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় আইন অমান্য করে প্রকাশ্যে কাটা হচ্ছে সরকারি জমির মাটি। বেপরোয়া মাটি ব্যবসায়ীরা মানছেন না কোন বিধি-নিষেধ। উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গোপিনাথপুর এলাকার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেজা) ইপিজেড প্রস্তাবিত জমি থেকে মাটি তোলা হচ্ছে প্রায় ২০ থেকে ৩০ ফুট গভীর করে। এখান থেকে মাটি খননের সরকারি অনুমতি না থাকলেও মাটি তোলা হচ্ছে অবাধে। জোরপূর্বক মাটি কাটা হচ্ছে ফসলি জমির মাটি। এতে ক্ষতি গ্রস্ত হচ্ছে অসহায় কৃষকরা। নদীর বাঁধ রক্ষা সহ ফসলি জমির ক্ষতির হাত থেকে রক্ষা করতে দ্রুত অবৈধ মাটি ব্যবসা বন্ধের দাবি স্থানীয়দের।

মেঠো পথ তৈরি করে মাটি বহন করছে একটি প্রভাবশালী মহল। কৃষি জমির বিনষ্টের পাশাপাশি সাধারণ মানুষ বীড়ম্বনার শিকার হচ্ছেন প্রতিনিয়ত। ক্ষতিগ্রস্তদের দাবি অভিযোগ করলেও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। প্রতিনিয়ত ভেকুর সাহায্যে পুকুর বানানোর মতো করে মাটি কেটে নেওয়া হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় যে, অনুমতি বা অনুমোদন আছে কিনা এই প্রশ্ন জবাব না দিয়ে সবাই এলাকা ত্যাগ করে। অপরিকল্পিত মাটি কাটার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।

স্থানীয় এক বাসিন্দা মতিউর বলেন, মাটি আনার জন্য রাস্তা করে, কৃষি জমি বিপন্ন করে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে মাটি কাটায় এবং ড্রাম ট্র্যাক, ট্রলি চলাচলের কারণে অতিষ্ঠ গ্রামবাসীরা। দ্রুত বিষয়টি নিয়ে করা পদক্ষেপে দাবি তোলা হয়েছে। প্রভাবশালীদের ভয়ে মুখ খুলছে না কেউ। মাটি মাফিয়াদের কারণে সাহস করে কিছু বলতে পারছেন না। মূলত এই মাটি ইট ভাটায়, জায়গার ভরাট কাজে বেশি ব্যবহার হয়ে থাকে।

ভেড়ামারা উপজেলার সচেতন মহল জানান, সরকারি জায়গার মাটি দিনে রাতে পাচার করে দিচ্ছে একটি চক্র। এইসব মাটি ইটভাটায়, বসতবাড়ি ও ভরাট কাজে এইসব মাটি ব্যবহার হচ্ছে।

ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার বলেন, আমি প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি, বিভিন্ন সময়ে বিভিন্ন মেয়াদে জেল জরিমানা করছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে।

এন/ এন

বাংলাদেশ সময়: ২২:৫৫:৩০   ৯০ বার পঠিত  |   







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু, রূপালি মৎস্যে স্বনির্ভরতা অর্জনের আহ্বান
জুয়ার ফাঁদে তরুণরা, কয়রায় এজেন্ট সক্রিয়
ভেড়ামারায় ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেফতার ‎



আর্কাইভ