ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১৪ মার্চ ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ সাড়ে ৮ টায় হাজির :স্বাস্থ্যমন্ত্রী

সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ সাড়ে ৮ টায় হাজির :স্বাস্থ্যমন্ত্রী


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ ২০২৬


 সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ সাড়ে ৮ টায় হাজির :স্বাস্থ্যমন্ত্রী
মানিকগঞ্জ: সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল সাড়ে ৮ টায় হঠাৎ হাজির স্বাস্থ্য ও পরিবার কল্যানমন্ত্রী সরদার মো.সাখাওয়াত হোসেন। ঘড়ির কাটা যখন ৯ টা তখন তিনি চিকিৎসদের উপস্থিতি, অপারেশন থিয়েটার, রোগীদের সেবার মান, হাসপাতালের স্টোর রুম, বাথরুম ও হাসপাতালে আশে- পাশে পরিস্কার পরিছন্নতা ঘুরে দেখেন। হাসপাতালে সার্বিক দিক পরিদর্শন করে তিনি অসন্তোষ প্রকাশ করে বলেন, হাসপাতালে মোট ৩২ জন চিকিৎসকের মধ্যে ১২ জন এ্যাটাসমেন্টে ৪ জন অনুপস্থিত ১৬ জন চিকিৎসক দিয়ে হাসপাতাল কিভাবে চলে। এছাড়া যারা দায়িত্বে গাফিলতি করবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হাসপাতালে দালালের দৌরাত্ব্য আছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ্যাম্বুলেন্সে দালালির ব্যবস্থাসহ অনুপস্থিত চিকিৎসকদের ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
এসময় তিনি আরো বলেন,স্বাস্থ্যসেবা জনগনের দোড়গোড়ায় পৌছে দেয়া, দুর্নীতি মুক্ত স্বাস্থ্যখাত,চিকিৎসা সেবা সহজ লভ্য, জনগন যাতে বিনা হয়- রানিতে চিকিৎসা নিতে পারে এবং গ্রামের লোকগুলি ভালো সেবা পায় এমন লক্ষ্যে কাজ করে যাচ্ছি বলে জানান তিনি।
শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ১১ টা পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রী হাসপাতালে অবস্থান নেন। এসময় সিংগাইর পৌরসভার আয়োজনে পূর্ব নিধারিত মশকনিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করে হাসপাতাল চত্বরে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা কাজে অংশ গ্রহণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, উপেজলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিনসহ স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৬:৩০   ৫৬ বার পঠিত  |