ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান

কলাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ ২০২৬


 ১কলাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালী: ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে কলাপাড়া কুয়াকাটা পৌরসভার উদ্যোগে কুয়াকাটা খাল ও আশপাশ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। কুয়াকাটা পৌরসভা এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।

নিজ আঙিনা পরিষ্কার রাখি, মশার বিস্তার রোধ করি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসিন সাদেকের নেতৃত্বে পরিচালিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী নিয়াজ মাহমুদসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মসূচির অংশ হিসেবে কুয়াকাটা খালসহ পৌর এলাকার বিভিন্ন সড়ক, ড্রেন এবং আশপাশের পরিবেশ পরিষ্কার করা হয়। এ সময় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয় এবং মশার প্রজননস্থল ধ্বংসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

এছাড়াও ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।

পৌর প্রশাসক ইয়াসিন সাদেক বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে কুয়াকাটা পৌরসভা নিয়মিতভাবে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৪:২৫   ২৩২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ