![]()
পিরোজপুর: মঠবাড়িয়া উপজেলায় পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরে উপজেলার কোথাও চাহিদা অনুযায়ী জ্বালানি তেল মিলছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। অপরদিকে সংকটের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে ২০ থেকে ৪০ টাকা বেশি দরে তেল বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় থানা রোর্ডে প্রেট্রোল বিক্রেতা মাছুম বিল্লাহ জানান, খুলনা ও ঝালকাঠি থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না আসায় দোকানে মজুদ শেষ হয়ে গেছে। বর্তমানে বাজারে ১২০ টাকা লিটারের তেল ১৪০ থেকে ১৬০ টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে।
পদ্মা, মেঘনা ও যমুনা ওয়েল ডিপো সূত্রে জানা গেছে, ডিলাররা আগে প্রতি মাসে যে পরিমাণ তেল বরাদ্দ পেতেন, বর্তমানে তার অর্ধেক দেওয়া হচ্ছে। অর্থাৎ চাহিদার তুলনায় সরবরাহ অর্ধেকে নেমে আসায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মঠবাড়িয়া ব্র্যাক ব্যাংকের অফিসার এনামুল হক জানান, ব্যাংকিং কার্যক্রমের জন্য প্রতিদিনই আমাদের মঠবাড়িয়া, খোলপটুয়া, বামনা, ডৌয়াতলা যেতে হয়। কিন্তু বর্তমানে জালানী তেলের সংকট দেয়ায় চরম সমস্যায় পড়েছি। ১০ কিলোমিটার দূরের পাম্পে গিয়েও চাহিদা মতো পেট্রোল পাওয়া যাচ্ছে না। পুরো উপজেলায় তেলের জন্য হাহাকার চলছে।
ব্যাংকার মটরসাইকেল চালক অজয় হালদার বলেন, জ্বালানি তেলের এই কৃত্রিম সংকট নিরসন এবং কালোবাজারি রুখতে প্রশাসনের দ্রুত বাজার মনিটরিং করা দরকার।
কে এম লতীয় মেডিসিন মার্কেটের গাজী মটরস এর প্রাপ্রাইটর গাজী মাসুদ রানা জানান, প্রতি সপ্তাহে দোকানের মালামাল আনতে যশোর, খুলনা, বরিশাল যেতে হয়। কিন্তু গাড়ির জ্বালানী সংকট দেখা দেয়ায় মালামাল আনতে যেতে পারছি না।
তুষখালী পেট্রোল পাম্পের মালিক শাহজাহান হাওলাদার জানান, ডিপো থেকে চাহিদামত তেল সরবরাহ না পাওয়ায় খুচরা পর্যায়ে তেল দিতে পারছি না।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদ্বীপ্ত দেবনাথ বলেন, তেল নিয়ে কেউ যদি কৃত্রিম সংকট তৈরি করে বা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা বাজার মনিটরিং জোরদার করছি।
এ বিষয়ে উপজেল নির্বহী অফিসার আকলিমা আক্তার বলেন, মঠবাড়িয়ায় জ্বালানি তেলের সংকটের বিষয়টি আমার নজরে এসেছে। মেসার্স হাওলাদার ফিলিং স্টেশন গিয়ে এ চিত্র দেখতে পাই। সাথে সাথে বরিশাল, ঝালকাঠিতে পদ্মা, মেঘনা ও যমুনা ওয়েল ডিপো এবং ডিলারদের সাথে যোগাযোগ করেছি যাতে দ্রুত সরবরাহ স্বাভাবিক হয়। সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে প্রশাসন তৎপর ।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:০১:৪৪ ৬৪ বার পঠিত | ● তেল ● পাম্পম ● মঠবাড়িয়া