ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ডেঙ্গু প্রতিরোধে কলমাকান্দায় সচেতনতার র‍্যালি, স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে কলমাকান্দায় সচেতনতার র‍্যালি, স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ ২০২৬


 ডেঙ্গু প্রতিরোধে কলমাকান্দায় সচেতনতার র‍্যালি, স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি

নেত্রকোনা: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং স্থানীয় উপজেলা যুবদলের সহযোগিতায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে স্বাস্থ্যকর্মী, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয় এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও জমে থাকা পানি না রাখা এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কলমাকান্দা উপজেলা শাখার পক্ষ থেকেও ডেঙ্গু ও মশা নিধনে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগামী ১৪ ও ১৫ মার্চ সকাল ১১টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো সচেতনতা ও পরিষ্কার -পরিচ্ছন্নতা। মশা জন্মানোর মতো পরিবেশ তৈরি না হলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমে যায়। তাই স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। স্থানীয় যুবদলের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং জনস্বার্থে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন, আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহরাব হোসাইন লিংকন, মেডিকেল অফিসার ডা. শেখ তালাত মাহমুদ পিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব সোলাইমান হক, ইউনিয়ন আহ্বায়ক মো. আলমগীরসহ অন্যান্য নেতাকর্মীরা।

উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয়ের অঙ্গীকার অনুযায়ী এবং মাননীয় ডেপুটি স্পিকার ও সদ্য সাবেক ভূমি প্রতিমন্ত্রী, নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৪ থেকে ১৫ মার্চ পর্যন্ত ডেঙ্গু ও মশা নিধনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ পরিষ্কার রাখতে হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৫:৫৩   ২৪৩ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● মুক্তাগাছায় ধানখেত থেকে উদ্ধার নিখোঁজ কিশোরীর মরদেহ
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর দাফন সিটি করপোরেশন কবরস্থানে
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে যাননি পরিবারের কেউ
● তারাকান্দায় তারা মিয়ার নেতৃত্বে ৭ নভেম্বর উপলক্ষে বিশাল র‌্যালী
● তারাকান্দায় প্রজেক্টরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন অনুষ্ঠান



আর্কাইভ