ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১৬ মার্চ ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় গৃহবধুকে নির্যাতন হামলা-লুটপাট, গ্রেফতার ১

কাঁঠালিয়ায় গৃহবধুকে নির্যাতন হামলা-লুটপাট, গ্রেফতার ১


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ ২০২৬


 কাঁঠালিয়ায় গৃহবধুকে নির্যাতন হামলা-লুটপাট, গ্রেফতার ১
ঝালকাঠি: কাঁঠালিয়ায় এক গৃহবধুকে নির্যাতন হামলা ও লুটপাটের মামলার প্রধান আসামী রিয়াজকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের সেন্টারের হাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রিয়াজুল হক (৪০) উপজেলার দক্ষিন শৌলজালিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
মামলার বিবরণে জানাগেছে, গত ৭ ফের্রুয়ারী সকালে স্থানীয় সামসুল আলম মেম্বারসহ আসামীরা উপজেলার কচুয়া গ্রামের দুলাল খলিফার স্ত্রী রেখা আক্তারের (৩৯) বাড়ীর সামনে এসে গালিগালাজ করে। প্রতিবাদ করলে ওই গৃহবধুকে মারধর ও হত্যার চেষ্টা করে। এসময় আসামীরা লুটপাটের ঘটনা ঘটায়।
থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল জানান, মামলার প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাকে কোর্টে চালান করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৭:১১   ৮৪ বার পঠিত  |