ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১৬ মার্চ ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুমকিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ ২০২৬


 দুমকিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালী: দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি মহিবুল্লাহ হাওলাদারের ছেলে মুশফিকুর রহমান(৩)পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।সোমবার সকাল সাড়ে ১০ টায় ঘটনাটি ঘটে।
সূত্র জানায়, দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড হাওলাদার বাড়ির সামনে মসজিদ ঘাটে পানি নিয়ে খেলতে গিয়ে মুশফিকুর রহিম পানিতে পড়ে গিয়ে নিখোজ হয়। পরে প্রতিবেশীরা পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটির মৃত্যু ঘোষণা করেন।
উল্লেখ মৃত্যু শিশুটির পিতা দুমকির আঙ্গারি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মহিবুল্লাহ হাওলাদার
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৮:৪৪   ১১১ বার পঠিত  |