ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কুয়াকাটা পৌরসভায় ৩৫০০ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

কুয়াকাটা পৌরসভায় ৩৫০০ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ ২০২৬


 কুয়াকাটা পৌরসভায় ৩৫০০ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

পটুয়াখালী: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে  কুয়াকাটা পৌরসভায় দুঃস্থ, অসহায়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। রোববার কুয়াকাটা পৌরসভা চত্বরে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পৌর এলাকার ৩৫০০টি পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়া হয়। এ সময় কুয়াকাটা পৌর প্রশাসক ও কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করেন।
পৌর প্রশাসক ইয়াসিন সাদেক বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের এ সহায়তা কর্মসূচির মাধ্যমে পৌর এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এতে তাদের ঈদের আনন্দ কিছুটা হলেও বৃদ্ধি পাবে।
কুয়াকাটা পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী পরিবারগুলো উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-এর সহযোগিতায় প্রতিবছর ঈদ উপলক্ষে দরিদ্র জনগোষ্ঠীর জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩০:৫৭   ১৫৩ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ