ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৮ মার্চ ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় ইদুর মারা বৈদ্যুতিক ফাঁদে বৃদ্ধর মৃত্যু

কাঁঠালিয়ায় ইদুর মারা বৈদ্যুতিক ফাঁদে বৃদ্ধর মৃত্যু


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ ২০২৬


 কাঁঠালিয়ায় ইদুর মারা বৈদ্যুতিক ফাঁদে বৃদ্ধর মৃত্যু
ঝালকাঠি: কাঁঠালিয়ায় ধান ক্ষেতে ইদুর মারা বৈদ্যুতিক ফাদের বিদুৎস্পর্সে আবদুল মজিদ মল্লিক নামের এক বৃদ্ধ মারা গেছেন। আজ বুধবার (১৮ মার্চ) উপজেলার নেয়ামতপুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুল মজিদ মল্লিক (৬৫) ওই গ্রামের বাসিন্ধা ছিলেন। নিহতের ছেলে কামরুল ইসলাম জানান, তার বাবা বাড়ীর পাশের ধান ক্ষেতে ইদুর মারা জন্য বৈদ্যুতিক ফাদ পাতে। বুধবার সকালে কীটনাশক ছিটানোর জন্য ক্ষেতে যায় সে।

এসময় অসাবধানতাবসত বৈদ্যুতিক তারে স্পর্স হয়ে গুরুতর আহত হয়। আলম মল্লিক নামের এক কৃষক পাশের ক্ষেতে কাজ করতে যাবার সময় মজিদ মল্লিককে ক্ষেতে পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষনা করে। থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৬:৩৪   ১৫০ বার পঠিত  |